News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল সিয়ামের ‘রাক্ষস’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-04-09, 7:56am

0ddebabba9c86fae18bd029141b6696adbdee9c2ce194a02-b3b580e760dc65286ca77b1908baf6b51775699763.jpg




‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঈদুল ফিতরে পর্দা কাঁপিয়েছেন সিয়াম আহমেদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি এবার মুক্তি পেয়েছে ইতালির রাজধানী রোম-এর একটি প্রেক্ষাগৃহে।

গত ৬ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল সিনেমাটি। দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছে সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে।

সেই ধারাবাহিকতায় এখন এটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছাতে শুরু করেছে। ইতালিতে মুক্তির পর সেখানকার দর্শকদের প্রতিক্রিয়ায় পুরো টিম আশাবাদী।

এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। এই দুটি দেশে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘রাক্ষস’। পর্যায়ক্রমে বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে।

রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।