News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2022-09-22, 3:50pm




দেশের দর্শকদের মুগ্ধ করে এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমীরা উপভোগ করবেন ‘পরাণ’ সিনেমা। ইতোমধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে।

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি মুক্তি পায়। টানা দুই মাস ‘পরাণ’ প্রেক্ষাগৃহে সফলভাবে দর্শক রেখেছিল। ছবিটি দেখতে এখনও প্রেক্ষাগৃহে ছুটছে দর্শক।

চলতি বছরের ব্যবসাসফল ছবির তালিকায় উঠে এসেছে সিনেমাটি। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমার এমন সফলতায় দারুন খুশি ‘পরাণ’ ছবির কলাকুশলীরা।

এবার ‘পরাণ’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহে।

যুক্তরাষ্ট্রে ‘পরাণ’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, পরাণ ছবিটি মুক্তির পর থেকেই প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, পরান সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।

‘পরাণ’ ছবিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।