News update
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     

‘বাহুবলী টু’র রেকর্ড ভাঙল শাহরুখ-দীপিকার ‘পাঠান’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2023-01-27, 8:16pm

resize-350x230x0x0-image-209228-1674812781-42284f7fb3eebadc29710f20218285001674828989.jpg




অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অনেক বিতর্কের মাঝেও মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি দেখতে ভিড় করছে সিনেমাপ্রেমীরা। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউডের রোমান্স কিং।

‘পাঠান’ বক্স অফিসে প্রথম দিন আয় করেছিল প্রায় ৫৫ কোটি টাকা। আর দ্বিতীয় দিনে ১০০ কোটি ছাড়াতে পারে বলে ধারণা করেছিল অনেকেই।

ইতোমধ্যে সেই প্রত্যাশার মাত্রাও ছাড়িয়ে গেছে ছবিটি। দ্বিতীয় দিনে আয় করেছে ৭০ কোটি টাকারও বেশি। মুক্তির পর মাত্র দুদিনেই ১২৫ কোটির গণ্ডি পেরোলো ছবিটি।

জানা গেছে, এ আয়ের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের বহুল আলোচিত ছবি ‘বাহুবলী টু’র ছবিটির প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। মুক্তির পর ‘বাহুবলী-২’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪৭ কোটি রুপি। তথ্য সূত্র আরটিভি নিউজ।