News update
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     

অপু বিশ্বাসের রহস্যময় পোস্ট

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-17, 3:05pm

5y5rt46546-8581e7da780816d3cd71d958ab98a93f1779008714.jpg




সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিগুলোতে একেবারে ব্যতিক্রমী আধুনিক লুকে ধরা দেয়া এ অভিনেত্রী ক্যাপশনে দিয়েছেন রহস্যময় ইঙ্গিত।

শনিবার (১৭ মে) সর্বমোট ৮টি ছবি প্রকাশ করেন অপু। নতুন ছবিতে অপু ধরা দেন একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্টে। আধুনিক ও ক্ল্যাসিক লুকের এই পোশাকে তার আত্মবিশ্বাসী লুক প্রশংসা কুড়াচ্ছে নেটিজেন ও ভক্তমহলে।

ক্যাপশনে অপু বিশ্বাস রহস্যময় ইঙ্গিত দিয়ে লেখেন,

শান্ত থাকো আর তোমার রাজমুকুট পরো।

নায়িকার এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। এক ভক্ত লেখেন, ‘সত্যিকারের রানি।’ আরেক ভক্ত লেখেন, ‘সৌন্দর্যের রানি।’ 

সম্প্রতি একটি শো-রুমের উদ্বোধনে নতুন এ সাজে হাজির হন অপু বিশ্বাস। নায়িকার নতুন লুকে রূপের প্রশংসা করে এক ভক্ত লেখেন, ‘দিনে দিনে সৌন্দর্য কেবল বেড়েই যাচ্ছে।’ নেটিজেনদের একটি দল অবশ্য ছবিগুলো শেয়ার করে জানাচ্ছেন, নায়িকার নতুন এ লুক আসন্ন সিনেমা 'দুর্বার'-এর হতে পারে। 

বর্তমানে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।