News update
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     

অতিরিক্ত পরিশ্রমে অসুস্থ হয়ে পড়েছিলেন জেনিফার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-18, 1:32am

eryeryrtuty-55159642d98e65e99d2c0089ed0dee961781724746.jpg




তারকাখ্যাতি, আলোঝলমলে জীবন আর সাফল্যের পেছনে লুকিয়ে থাকে ত্যাগ ও নিরন্তর পরিশ্রম। সেই বাস্তবতারই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। টানা ৯৮ দিন কোনো ছুটি ছাড়াই কাজ করার পর অতিরিক্ত চাপ ও মানসিক ক্লান্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

৫৬ বছর বয়সী জেনিফার লোপেজ জানান, ‘এনাফ’  সিনেমার শুটিং চলাকালে তিনি একসঙ্গে চারটি সিনেমা এবং তার ‘জেএলও’ অ্যালবামের কাজ করছিলেন। দিনের দীর্ঘ সময় শুটিংয়ের পর রাতভর স্টুডিওতে গান রেকর্ড করতেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও চলত মিউজিক ভিডিওর শুটিং।

জানা যায়, টানা ৯৮ দিন কোনো ছুটি ছাড়াই কাজ করার পর একদিন শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেনিফার। বুকে, চোখে ঝাপসা দেখা এবং শরীর একপর্যায়ে অবশ হয়ে যায়। এমনকি নড়াচড়াও করতে পারছিলেন না তিনি। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তার সহকারীর সহায়তায় তাকে হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক ক্লান্তির কারণেই তার এই শারীরিক অবস্থা তৈরি হয়েছিল।

পডকাস্টে জেনিফার আরও বলেন, 'সেলেনা' সিনেমার পর তার জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায়। সেই সময় থেকেই প্যানিক অ্যাটাকের মতো সমস্যার মুখোমুখি হতে শুরু করেন এ অভিনেত্রী। একবার ভক্তদের ভিড়ে ঘিরে ধরার ঘটনায় তিনি তীব্র অস্বস্তি অনুভব করেছিলেন। 

এই অভিজ্ঞতার পর থেকেই ব্যক্তিগত জীবনকে আরও গোপন রাখার চেষ্টা করেন জেনিফার লোপেজ। অতিরিক্ত জনসমাগম ও পাপারাজ্জিদের এড়াতে এখন বেশিরভাগ সময় ঘরেই কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।