News update
  • Spend every penny of public money in national interest, PM orders officials     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     
  • Global trade reaches record $35 trillion despite conflicts     |     
  • Attack on Riyadh airport kills 12, injures over 300: Saudi     |     
  • Dhaka ranks 6th most polluted city     |     

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির, ভিডিও ভাইরাল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-20, 6:27pm

tyet35t3453453-c45178ce637f01441ecac2d19c3826f41781958467.jpg




বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বরাবরের মতোই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি নিজের সমর্থনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন তিনি।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি শেয়ার করেছিলেন পরীমণি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। জার্সির সামনে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনে ‘পরী’।

ভিডিওটির বিশেষত্ব হলো, আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গানের তালে তালে পরীমণি একে একে ফুটবলারদের সিগনেচার উদযাপন ও ভঙ্গিমা অনুকরণ করেছেন। মাঠে খেলোয়াড়দের বাস্তব মুহূর্তের ভিডিও ক্লিপের সঙ্গে পরীমণির অভিনয়ধর্মী উপস্থাপনা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

ভিডিওটিতে পরীমণিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, মোলিনার উল্লাস, রোমেরো ও সেনেসির মতো ফুটবলারদের কিছু সিগনেচার ভঙ্গিগুলো নকল করতে দেখা যায়। 

এছাড়াও ম্যাক অ্যালিস্টার, পারেদেস, ফেরনান্ডেজ, আল্ভারেজ, গঞ্জালেজদের পোজগুলোও অনুকরণ করেন পরীমণি। এরপর জার্সি গায়ে, হাতে রঙিন জরি গায়ে মেখে নিজের এক গ্ল্যামারাস এক উপস্থিতিতে ধরা দেন পরীমণি।

ভিডিওর শেষাংশে জার্সি গায়ে ও রঙিন সাজে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমণি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। আর্জেন্টিনা সমর্থকরা পরীমণির এই ব্যতিক্রমী উদযাপনের প্রশংসা করেছেন। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরাও মজার মজার মন্তব্য করে আলোচনায় যোগ দিয়েছেন।

বিশ্বকাপের আবহে প্রিয় দলকে ঘিরে পরীমণির এই অভিনব উদযাপন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।