News update
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     

ফের একসঙ্গে শিমুল-লামিমা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-29, 7:50am

shimul-22c06d338da8650b6d02e18f80efd16d1790646645.jpg




কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে ‘ফিমেল’, ‘অসময়’ ও ‘হোটেল রিল্যাক্স’—একসঙ্গে দেখা গেছে শিমুল শর্মা ও লামিমা লামকে। পর্দায় তাদের রসায়নও বেশ উপভোগ করেছেন দর্শকরা। এবার সেই জনপ্রিয় জুটি ফিরছেন নতুন নাটক নিয়ে।

রোমান্টিক-কমেডি ঘরানার নাটকটির নাম ‘চেক আউট’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম পোস্টার। সেখানে লেখা হয়েছে, ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’

বঙ্গ অরিজিনালের ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। এর মূল গল্প লিখেছেন শিমুল শর্মা। চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র।

তবে ধারাবাহিক ও ওয়েব ফিল্মের বাইরেও এর আগে গত বছর ‘শর্টকাট’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন শিমুল ও লামিমা। সেখানে মামুন ও লায়লা চরিত্রে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার নতুন গল্প ও চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই জুটি।

‘চেক আউট’ নাটকে শিমুল-লামিমার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা।

আগামী ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে নাটকটি।