News update
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     
  • Energy Security Lies in in Solar Power     |     
  • Breaking The Iron Grips of Oligarchy in Bangladesh     |     
  • PM Unveils 12-Point Plan for Clean, Green Dhaka     |     

চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন মারা গেছেন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-07-20, 7:55am




না ফেরার দেশে পাড়ি জমালেন চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান।

জানা গেছে, মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজল আরেফিন।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি। এবার তিনি পাড়ি জমালেন পরপারে।

প্রসঙ্গত, আশির দশকে কাজল আরেফিনের পরিচালনায় ‘সুরুজ মিয়া’ সিনেমাটি সারাদেশে সাড়া ফেলেছিল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান। এতে তার সঙ্গী ছিলেন নায়িকা রোজিনা। এ ছাড়াও অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজল আরেফিন। সেগুলোর মধ্যে রয়েছে- ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’র মতো বিখ্যাত চলচ্চিত্র। তথ্য সূত্র আরটিভি নিউজ।