News update
  • UN Declares International Day to Eliminate Child Marriage     |     
  • 32-year-old Bangladeshi-American plans a cotton warehouse in Ctg     |     
  • Govt's 180 days good start; Oppositoon Road March unhelpful      |     
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     

সন্তান জন্মের পর পরীকে যে বার্তা দিলেন রাজ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-08-10, 10:19pm




অবশেষে অপেক্ষার অবসান ঘটল। চিত্রনায়িকা পরীমণির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সন্তানের জন্ম দেন পরী। ছেলের জন্মের খবরে উচ্ছ্বসিত অভিনেতা শরিফুল রাজ।

ফেসবুকে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করে পরীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন প্রিয়তমা স্ত্রী পরীমণি। ছেলের বাবা হয়েছি।’ শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, ‘প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। সন্তান ও মা উভয়েই সুস্থ আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’গত ৩ আগস্ট পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন শরিফুল রাজ। তিনি লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি, তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি। যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে।’

রাজ আরও লেখেন, ‘মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি। তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ, পরী।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।