News update
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     

পরীর খোলামেলা ছবিতে উত্তাল নেটদুনিয়া!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-12-09, 9:53pm




ঢাকাই সিনেমার প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। সিনেমার চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত তিনি। তার কর্মকাণ্ড বরাবরই নেটিজেনদের নজর কেড়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পুরনো একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুলের পাশে হাঁটু গেড়ে বসে আছেন নায়িকা। মাথা পেছনের দিকে হেলিয়ে ঊর্ধ্বমুখী করে রেখেছেন তিনি। তার সেই ছবিটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

খোলামেলা সেই ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘দেশে নাকি প্রচুর থ্রো ব্যাক চলে!’

প্রতিবেদনটি লেখা পর্যন্ত নায়িকার সেই ছবিতে ৪৬ হাজারের বেশি নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন, শেয়ার করেছেন প্রায় দেড় শতাধিক। তবে কমেন্টবক্স বন্ধ থাকায় কেউ কোনো মন্তব্য করতে পারেননি।

প্রসঙ্গত, সন্তান জন্মের কয়েক মাস আগেই সিনেমা থেকে সাময়িক বিরতি নেন পরীমণি। আপাতত স্বামী-সন্তান নিয়ে মধুর সময় পার করছেন তিনি। সম্প্রতি ছেলেকে নিয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন রাজ-পরী। সেখান থেকেও প্রতিনিয়ত নানা মুহূর্ত শেয়ার করে অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন রাজ্যের মা। তথ্য সূত্র আরটিভি নিউজ।