News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

বড়দিনের শুভেচ্ছা জানাল মেহজাবিন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-12-25, 6:02pm




২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। তাই দিনটিকে প্রধান ধর্মীয় উৎসব হিসেবে পালন করে থাকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা।

দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইতোমধ্যে দিনটি উদযাপন করছেন। তবে এই উৎসবের আমেজের ছোঁয়া লেগেছে শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেক তারকাই। পিছিয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

ফেসবুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ওই ছবিতে দেখা যায়, তার পরনে রয়েছে সান্তা ক্লজের ছবি সম্বলিত একটি রঙিন সোয়েটার। হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে তিনি লিখেছেন, বছরের এই দিনটি আমাকে অনেক আবেগপ্রবণ এবং আশাবাদী করে তোলে। সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা।

অভিনেত্রীর বড়দিনের শুভেচ্ছাবার্তার নিচে ইতোমধ্যে মন্তব্যের ঝড় বয়ে গেছে নেটিজেনদের। তার এমন শুভেচ্ছায় আবেগে আপ্লুত ভক্ত-অনুরাগীরা। কমেন্টের মাধ্যমে অভিনেত্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।