News update
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     

চঞ্চল চৌধুরীর বাবা আর নেই

সেলিব্রিটি 2022-12-27, 11:49pm




জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তিনি বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭.৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।

তার আত্মার শান্তিকামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে, অসুস্থ হয়ে চঞ্চল চৌধুরীর বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউয়ের শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।