News update
  • Fugitive Ex-Major Held in Zia Assassination Case     |     
  • Tragic: 2 dead as ambulance carrying body collides with Pabna bus     |     
  • France's National Assembly finally approves assisted-dying bill     |     
  • Dhaka's air remains unhealthy for sensitive groups     |     
  • Argentina Rally Past England to Reach World Cup Final     |     

অপুকে দেখে ভক্তদের উচ্ছ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-01-12, 1:03pm

resize-350x230x0x0-image-207027-1673505961-6b04e82c26a3fd708200b383b8d3e5ab1673507006.jpg




ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। বর্তমানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর ব্যানারে সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো-তেও দেখা মেলে অপু বিশ্বাসের।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট চাকলমুয়া এলাকায় অনুষ্ঠিত ফুটবল খেলার মাঠে তিনি আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিয়ে একটি সেলফিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আপনাদের ভালোবাসায় আজ আমি।’

এ প্রসঙ্গে অপু বলেন, ‘আমাদের জাতির পিতা যে পথ আমাদের দিয়ে গেছেন। তার বাহিরে আমরা কেউই যাব না। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালাই বাসির পক্ষ থেকে করতালি।’
তিনি আরও বলেন, ‘আমরা আসলে সিনেমার মানুষ, আপনাদের কাছাকাছি খুব একটা যেতে পারি না। সেজন্য এরকম অনুষ্ঠান হলে সেখানে আমি দ্রুত চলে যাই। আপনারা ডাকলে আমি বারবার চলে আসব।’
।একসময় দেশে তাঁতশিল্পের দারুণ সমৃদ্ধতা ছিল। দিন দিন সেই শিল্প হারিয়ে যাচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই ‘লাল শাড়ি’র কাহিনী এগিয়েছে। এতে সাইমন-অপু ছাড়াও বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন শহীদুজ্জামান সেলিম, দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, ডনসহ আরও অনেকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।