News update
  • PM stresses discipline, professionalism, public trust in armed forces     |     
  • COP17: Can the World Deliver on Its Biodiversity Goals?     |     
  • Dhaka Ranks 8th in Global Pollution Index on Sunday     |     
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     

যে কারণে বিপাকে পড়লেন ঐশ্বরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-01-18, 9:08am

images-59b514174bffe4ae402b3d63aad79fe01674011379.jpeg




বলিউড ও বিশ্ব কাঁপানো সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। এর আগে এ অভিযোগ উঠেছিল অভিনেত্রী আনুশকা শর্মার বিরুদ্ধে। ইতোমধ্যে এ বিষয়ে মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে ঐশ্বরিয়াকে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নোটিশ গ্রহণের পরবর্তী দশ দিনের মধ্যে বাকি কর পরিশোধ না করলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও জানা যায়, মহারাষ্ট্রের থানগাঁও এলাকার কাছে আদবাড়ির পার্বত্য অঞ্চলে এক হেক্টর জমি রয়েছে ঐশ্বরিয়ার। ওই জমির জন্য বার্ষিক ২২ হাজার রুপি (ভারতীয় মুদ্রা) কর দিতে হয় তাকে। কিন্তু গত বছর ওই জমির কোনো কর দেননি তিনি। কর পরিশোধের জন্য প্রশাসন একাধিকবার সুযোগ দিয়েছে। তবুও কর পরিশোধ করেননি ঐশ্বরিয়া। আর এ কারণে আয়কর বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া রায়ের মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। ২০২৩ সালে এ সম্পত্তির পরিমাণ অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা। কারণ ‘পোন্নিইন সেলভান’ সিনেমা থেকে ১০ কোটি রুপি আয় করেছেন তিনি। তা ছাড়া সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছে; ফলে মুনাফার অংশও পেয়েছেন এই বিশ্ব সুন্দরী। তথ্য সূত্র নিউজ১৮/ আরটিভি নিউজ।