News update
  • UN, partners appeal for USD 710.5 mn for Rohingya response in BD     |     
  • Govt to Build Ganga, Teesta Barrages for Water Security     |     
  • Bangladesh Warned Repeatedly Over Measles Vaccine Gap     |     
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     

এক শ’ কাপড়ের দামে বঙ্গবাজারে পুড়ে যাওয়া জামা কিনলেন মিম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-04-06, 9:26am

resize-350x230x0x0-image-218704-1680751362-b21c8117e8a73e5f06b01fe3c61b8a8a1680751588.jpg




বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পুরো দেশ। সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধুই আহাজারি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে তাদের শোকবার্তা ও প্রার্থনা।

এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!

জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।

পোস্টে আরও লেখা হয়েছে, ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট, তবুও সকলকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইলো। উল্লেখ্য লোক সংকটে আমাদের রেস্পন্স করতে দেরি হচ্ছে। কৃতজ্ঞতা বিদ্যা সিনহা মিমকে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তথ্য সূত্র আরটিভি নিউজ।