
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। জনপ্রিয়তার পাশাপাশি আলোচনা-সমালোচনা যেন পিছুই ছাড়ে না এই অভিনেত্রীর। বরাবরই কটাক্ষের মুখে পড়েন নুসরাত।
এমনকি ঈদের দিনেও নিস্তার পেলেন না লাস্যময়ী এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অভিনেত্রীর ধর্ম নিয়েও আক্রমণ করেন নেটিজেনরা। অভিনেত্রীর কমেন্টস বক্সে যেন ঝড় উঠেছিল মন্তব্যের।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন প্যাস্টেল রঙের একটি পোশাক পরেছিলেন নুসরাত। পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশ আনন্দেই কাটিয়েছেন দিনটি।
কিন্তু বিপত্তি ঘটল তখনই, যখন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পছন্দের খাবারের ছবিগুলো আপলোড করেন তিনি। ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ঈদের দিনে আমার সবচেয়ে পছন্দের খাবার।’
আর এতেই শুরু হয়ে যায় অভিনেত্রীকে নিয়ে সমালোচনা। এমনকি অকথ্য ভাষাও লেখা হয় কমেন্টবক্সে। একজন লিখেছেন, ‘তোর আবার কীসের ঈদ, পছন্দতো করিস হিন্দু ধর্ম!’
প্রসঙ্গত, ২০২২ সালের ঈদেও শুভেচ্ছা জানাতে গিয়ে এমন কটাক্ষের মুখে পড়েছিলেন নুসরাত। তবে বরাবরই এমন বিদ্রুপ, আর কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি। বরং সব কিছুকে পাত্তা না দিয়ে নিজের মতো করে বাঁচতে পছন্দ করেন এই অভিনেত্রী। তথ্য সূত্র আরটিভি নিউজ।