News update
  • Measles Outbreak Claims 17 Lives in Single Day     |     
  • Trump says US holding ‘very positive discussions’ with Iran over war     |     
  • Dhaka ranks 4th among the world’s most polluted cities Monday     |     
  • Cabinet approves tax relief for brand new electric vehicle imports     |     
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     

যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন জেমস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-05-12, 10:21am

image-223049-1683864529-710674fc1e1f1e6cc7e9361198e2eef61683865319.jpg




শ্রোতা-দর্শকদের মাতাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস। সেখানে বৈশাখী মেলার কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় এই ব্যান্ড তারকা।

আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে এই কনসার্টটি। সেখানে জেমসের সঙ্গে আরও গাইবেন বিন্দু কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।

জানা গেছে, দীর্ঘ ১৮ বছর ধরে নর্থ মিয়ামি বিচে আয়োজিত হচ্ছে বৈশাখী মেলা। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমে বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বো আমরা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরও ১০টি স্টেটে শো রয়েছে আমাদের।

তিনি আরও বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরও বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই এক মাস দেশটিতে থাকব।

প্রসঙ্গত, সবশেষ গেল ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। আর গানের সুরও করেছেন তিনি নিজেই। গানটি একটি ইউটিউব চ্যানেল মুক্তি পায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।