News update
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     
  • Dhaka ranks 6th among world’s most polluted cities     |     
  • Journalism Plays Critical Role in Disaster Response: UN     |     
  • Iran Launches Fresh Ballistic Missile Attack On UAE     |     

ফারুককে নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-05-16, 12:19pm

resize-350x230x0x0-image-223529-1684214870-8db11e9dc0b9e7e5f92e12003162af431684217987.jpg




না ফেরার দেশে চলে গেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও সংসদ সদস্য ও আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুর খবরটি পাওয়ার পর থেকেই শোক প্রকাশ করছেন অভিনেতার চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে আনা হয় ফারুকের মরদেহ।

বরেণ্য এই নায়কের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, নায়ক ফারুকের অভাব আমরা সবসময় অনুভব করবো। আমার এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে প্রত্যেক মানুষেরই কিছু ভুল ত্রুটি থাকে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তার সেই সব যেন ক্ষমা করে দেন এবং তাকে জন্নাতবাসি করেন। কবরে যেন টাকে ভালো অবস্থায় রাখেন।

অভিনেতা আরও বলেন, দেশবাসির কাছে এবং আমার সঙ্গে যারা তাকে দেখেছেন ও জেনেছেন, তাদের সকলের কাছে অনুরোধ রইল, কখনও যদি তার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন, আপনারা সকলেই তাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ্‌র কাছে তার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফারুক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫। তথ্য সূত্র আরটিভি নিউজ।