News update
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Off Indonesia, Tsunami Alert     |     
  • Khaleda Zia: The Story of an Unyielding Political Leader     |     
  • Shipbreaking before releasing toxic gas kills 9 in Sitakunda     |     

রাজের আইডি হ্যাকের প্রমাণ দিলেন সুনেরাহ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-05-30, 9:16pm

resize-350x230x0x0-image-225538-1685453733-a7b3391b22ac6de8b5ac5237fc65732b1685459787.jpg




বর্তমানে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে রাজ-সুনেরাহর ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে। ইতোমধ্যে এ প্রসঙ্গে কথাও বলেছেন এই দুই অভিনয়শিল্পী। এক স্ট্যাটাসে রাজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকতে পারে বলে জানিয়েছিলেন সুনেরাহ। এবার সেই আইডি হ্যাকের প্রমাণ দিলেন ‘ন ডরাই’ খ্যাত এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুনেরাহর দেওয়া সে পোস্টটির কমেন্টবক্সে একটি স্ক্রিনশট দিয়ে অভিনেত্রী বলেন, রাজের আইডি হ্যাক হয়েছে। সেই সঙ্গে ছবিটিতে হ্যাকারের পরিচয়ও উল্লেখ রয়েছে।

সুনেরাহ ওই পোস্টে বলেছিলেন, আমাদের যে ভিডিওগুলো দেখেছেন, সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে পর্দায় আমাদেরকে গালি দিতে হয়েছে এভাবে।

তিনি আরও উল্লেখ করেন, তখন রাজকে একটি ছবি পাঠিয়েছিলাম আমি। এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি (যেখানে লিয়াকত আমাকে মারে। যারা ‘ন ডরাই’ সিনেমাটি দেখেছেন, তারা জানবেন বিষয়টি। মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারব না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে না, সিনেমার নির্মাতাকেও পাঠিয়েছিলাম।

অভিনেত্রী বলেছিলেন, প্লিজ এটা নিয়ে বড় কিছু করবেন না। কারণ, নিশ্চয়ই তার আইডি হ্যাক করেছে আমরা সবাই জানি। জনসমক্ষে কোনো কিছু নিয়ে হৈ চৈ করার কোনো কারণ নেই। যারা এসব ছড়াচ্ছে এবং আমাকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ মে) মধ্যরাতে হঠাৎ রাজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহর সঙ্গে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় তার। এরপর থেকে এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।