News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

তুমি আমার কেউ না : সাফা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-06-17, 6:56am

image-685625-1686662779-74515c570c0eac4168dbc8407f847a721686963387.jpg




দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। পর্দায় তাকে বেশির ভাগ সময়ই প্রেমিকার চরিত্রে দেখা যায়। খুব বেশি অভিনয়ে নিয়মিত না হলেও, বিজ্ঞাপন ও বিশেষ দিনের নাটকগুলোতে দেখা মেলে তার।

অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জুন) ফেসবুকে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, তুমি আমার কেউ না, তবুও সবচেয়ে প্রিয় কেউ।

ছবিতে দেখা যায়, কানে তার ফুল তিনি এক ভাবনার জগতে আছেন। তবে নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে ছবি দুটো তুলে দিয়েছে কে আর ক্যাপশন তিনি কাকে মেনশন করলেন। যদিও এর উত্তর দেননি সাফা।

প্রসঙ্গত, হঠাৎ করেই শুক্রবার (৯ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। মুহূর্তেই তার ভক্তরা তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। সেই খবর পৌঁছে যায় এই অভিনেত্রীর কাছে। একপর্যায়ে বাধ্য হয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান তিনি বেঁচে আছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।