News update
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     
  • Bangladesh Faces Volatile Monsoon With Resilient Response     |     
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     

হোমায়রা হিমুর কথিত প্রেমিক কে এই জিয়াউদ্দিন?

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-11-03, 2:10pm

resize-350x230x0x0-image-246324-1698994670-73e79d2ae0bf01ac5396ee1d7d17f00f1698999026.jpg




অবশেষে অভিনেত্রী হোমায়রা কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল পর্যন্ত তার নাম উরফি বলে জানা যাচ্ছিল।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

এদিকে হিমুর মৃত্যুর পর থেকেই সামনে আসে উরফি তথা জিয়াউদ্দিনের নাম। ইতোমধ্যে তাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। জানা গেছে ব্যক্তিগত জীবনে জিয়াউদ্দিন বিবাহিত ছিলেন। এ ছাড়া তেমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে জানা গেছে তিনি অনলাইন প্ল্যাটফর্ম বিগো লাইভের সমর্থক ছিলেন। এর সঙ্গে জড়িত ছিলেন হিমুও। সেখান থেকেই তাদের পরিচয়।

হিমুর ফ্ল্যাটে নিয়মিত যাওয়া-আসা ছিল উরফির। ঘটনার দিনও সেখানে ছিলেন। সেদিন বিকেল ৩টার দিকে হিমুর বাসায় যান। সেখানে হিমুর সঙ্গে তার ঝগড়া হয়। সে সময় হিমুর পালিত ভাই মিহির ওয়াশরুমে ছিলেন। তিনি এসে দেখেন হিমু ফ্যানের সঙ্গে ঝুলছে। জিয়াউদ্দিন ও মিহির তখন হিমুকে হাসপাতালে নিয়ে যান।

দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক ছিল হিমুর। উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন গণমাধ্যমে বলেন, অভিনেত্রী হিমু ছিলেন ব্রোকেন ফ্যামিলির মেয়ে। তিনি তার এক পালিত ভাইকে নিয়ে উত্তরার ফ্ল্যাটে থাকতেন। তার সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল। ওই প্রেমিকের সঙ্গে হিমুর দ্বন্দ্ব হয়েছিল। এরপরই হিমু এ ঘটনা ঘটিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্ম হোমায়রা হিমুর। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। ‘তোরে কত ভালোবাসি’ শিরোনামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন হিমু। সাওতালদের নিয়ে গড়ে উঠেছে এর গল্প। দেওয়ান নাজমুল পরিচালিত এ চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।