News update
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Off Indonesia, Tsunami Alert     |     
  • Khaleda Zia: The Story of an Unyielding Political Leader     |     
  • Shipbreaking before releasing toxic gas kills 9 in Sitakunda     |     

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর যা বললেন মাহি

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-12-13, 10:06am

image-251595-1702385934-694ed79c2eff7ffbc9ddf57e65c95b0f1702440360.jpg




অবশেষে নানা নাটকীয়তার পর মনোনয়ন সোমবার (১১ ডিসেম্বর) প্রার্থীতা ফিরে পান চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। এদিকে প্রার্থীতা ফিরে পাওয়ার পরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন মাহি। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দেশের একটি গণমাধ্যমে নির্বাচনের বিষয়ে নানান কথা বলেন এই নায়িকা।

এসময় চিত্রনায়িকা জানান, আজ রাতেই নির্বাচনী কার্যক্রম শুরু করতে ঢাকা ত্যাগ করবেন মাহি। মূলত এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ করেন এই নায়িকা।

মাহি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী।

যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। এর আগেই আজ বিকেলে ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি।

চিত্রনায়িকা আরও বলেন, সাধারণ সম্পাদক স্যার আমাকে আশ্বস্ত করেছেন, সুষ্ঠুভাবেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতবে।

মাহি জানান, আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নিবে বলেই বিশ্বাস মাহির। এছাড়া আপাতত নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা কিংবা চ্যালেঞ্জ দেখছেন না এই নায়িকা। সূত্র আরটিভি নিউজ।