News update
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     

গান থামিয়ে কনসার্টে শ্রোতাকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-12-17, 4:03pm

resize-350x230x0x0-image-252182-1702805001-2dd1f0fecdb8517a37995c72188a498d1702807420.jpg




অরিজিৎ সিং, যার সুরে মুগ্ধ সবাই। কনসার্টে যখন তিনি মঞ্চে ওঠেন, তখন এর প্রমাণ পাওয়া যায়। তবে মাঝে মাঝে মঞ্চে উঠে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন অরিজিৎ। যদিও তা বেশ ভালোভাবেই সামলে নেন তিনি। এবার কনসার্টের মাঝেই গান থামিয়ে শ্রোতার দিকে ছুড়ে মারলেন মাইক। সামাজিক মাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

অরিজিতের মতো শান্ত একজন গায়ক এমন কেন করলেন? প্রশ্ন নেটিজেনদের। আসল ব্যাপার হলো, রেগে গিয়ে মাইক ছুড়ে মারেননি তিনি। বরং শ্রোতার সঙ্গে আরও বেশি সংযুক্ত হতে এটা করেছেন। তাকেও নিজের সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়েছেন।বাকিরাও তার সঙ্গে কণ্ঠ মেলান।

জানা গেছে , ভিডিওটি অরিজিতের গুয়াহাটি কনসার্টের। টলিউড-বলিউডের প্লে-ব্যাকের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান অরিজিৎ। তার সুরের টানেই কনসার্টে ভিড় করেন হাজার হাজার মানুষ। নিজের মতো করে অনুরাগীদের মনোরঞ্জন করেন অরিজিৎ। হাতে গিটার নিয়ে একের পর এক গান গাইতে থাকেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।