News update
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     

‘রঙ্গনা’র ফার্স্ট লুকে নজর কাড়লেন শাবনূর

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2024-01-06, 12:57pm

sgdsg-eafeb92f8c4743df75292d0e72216b3c1704524512.jpg




ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। তবে দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন শাবনূর।

অবশেষে বিরতি ভেঙে শিগগিরই রুপালি পর্দায় ফিরছেন এই নায়িকা। তাকে পুনরায় পর্দায় দেখতে অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা।

সম্প্রতি শাবনূর ঘোষণা দিয়েছেন ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। এবার সেই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। পোস্টারে শাবনূরের লুক নজর কেড়েছে নেটিজেনদের।

এদিকে রঙ্গনা দিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আরাফাত হোসাইন। পাশাপাশি এই সিনেমা দিয়েই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনও নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনও ফুল হাতে হাস্যোজ্জ্বল ব্যস্ত তিনি।

তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে। অন্যদিকে রহস্য জিইয়ে রাখতে চাচ্ছেন নবাগত এই নির্মাতা।

এ প্রসঙ্গে আরাফাত বলেন, দশের-দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।

বর্তমানে সিনেমার শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন শাবনূর। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের যে কোনোটিতে সিনেমাটি মুক্তি পাবে।

তবে সিনেমায় শাবনূরের নায়ক কে হচ্ছেন, তার আভাসই দেননি পরিচালক। শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আরাফাত। মূলত নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হবে শাবনূরের ‘রঙ্গনা’। আরটিভি