News update
  • 42-Year Rainfall Record Broken as Chattogram Floods     |     
  • Flash Flood Risk Rises as Rivers Swell: FFWC     |     
  • Switzerland Beat Colombia to Reach World Cup Last Eight     |     
  • Argentina beat Egypt 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     

ভোট না দিতে পারায় আফসোস ববির

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2024-01-07, 9:20am

uidiuadwui-5ac81eea45d302ef80bb59d65045daeb1704597655.jpg




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে উদ্দীপনা কম নয়। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এদিকে ভোট না দিতে পারায় ব্যাপক আফসোস প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

চিত্রনায়িকা বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই এটা মিস করা উচিত নয়।

ববি ঢাকা-১৮ আসনের ভোটার। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যদের মতো এই নায়িকারও আগ্রহ রয়েছে। তবে ভোট দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না তিনি।

জানা গেছে, গত ৩ জানুয়ারি থেকে মা এবং বোনের সঙ্গে অস্ট্রেলিয়া অবস্থান করছেন ববি। তারও দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করা ছিল তাদের।


মূলত এ কারণে ইচ্ছে থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না এই নায়িকা। শুধু তাই নয়, ভোট না দিতে পারায় ভীষণ আফসোসও করেন তিনি।

এ প্রসঙ্গে ববি বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটি মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম।

তিনি আরও বলেন, তখন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি। তখন যদি জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম। যাই হোক এটি আমার জন্য দুর্ভাগ্য। আরটিভি