News update
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     

এত সাড়া কোনো কাজ থেকে পাইনি : অমি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-01-20, 4:56pm

gsghdfhd-90df4ce58b6186270d94a1654b658a481705748180.jpg




দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। নতুন বছরের শুরুতে এই নির্মাতা দর্শকদের জন্য সমাজের এই সময়ের গল্পগুলো তুলে ধরে নিয়ে এসেছেন ওয়েব ফিল্ম ‘অসময়’। সম্প্রতি দেশের একটি ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে এটি।

সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, সব শ্রেণির দর্শক ‘অসময়’ দেখে প্রশংসা করছেন। পাশাপাশি প্রতিবারের মতো এবারও নতুন এই কন্টেন্টি মুক্তির পর থেকে সব শ্রেণির দর্শকদের প্রশংসায় ভাসছেন নির্মাতা অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই নির্মাতা আরটিভিকে বলেন, আমার জীবনে এতো দ্রুত এত সাড়া কোনো কাজ থেকে পাইনি। মুক্তির পর মানুষের যেভাবে ভালোবাসা পাচ্ছি, এমন সব মানুষ আমাকে ফোন করছেন যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিখ্যাত ব্যক্তিত্ব। আলহামদুল্লিলাহ! আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ।

তারকা বহুল ওয়েব ফিল্ম ‘অসময়’ এ অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, শাশ্বত দত্ত, সুমন পাটোয়ারী, শিমুল শর্মা, লামীমা লাম, ইশরাত জাহিন এবং বিশেষ চরিত্রে হাজির হয়েছেন জিয়াউল হক পলাশ। তথ্য সূত্র আরটিভি নিউজ।