News update
  • Bangladesh Has Only 189 Tigers, Warns State Minister     |     
  • Study Finds Microplastics In Soybean Oil Sold In Dhaka     |     
  • Study Finds Microplastics in 95% of Sugar Samples in Bangladesh      |     
  • Japan Earthquake Kills 13, Search For Survivors Continues     |     
  • Dhaka ranks 5th among world's most polluted cities     |     

মোস্তফা সরয়ার ফারুকী আইসিইউতে

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-01-23, 8:56am

image-766156-1705952874-edf09414e76f5de8e300c1bfc29c97691705978655.jpg




খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউতে অবজারভেশনে আছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসারত ইমরোজ তিশা।

সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১টার পর নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিশা জানান, আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।