News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

বাংলাদেশে তৃতীয় মিশনে যার সঙ্গী হচ্ছেন ইধিকা পাল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-02-25, 10:45am




বাংলাদেশের প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দায় রীতিমতো দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর শরীফুল রাজের বিপরীতে ‘কবি’ সিনেমায় কাজ করেছেন ইধিকা। এবার তৃতীয় মিশনে নামছেন এই অভিনেত্রী।

তবে তৃতীয় সিনেমায় কার সঙ্গী হতে যাচ্ছেন ইধিকা? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।

জানা গেছে, তানিম রহমান অংশুর নির্মিতব্য সিনেমা ‘সিকান্দার’-এ অভিনয় করবেন ইধিকা। আর এই সিনেমায় চিত্রনায়ক সিয়ামের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

‘সিকান্দার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমায় সিয়াম ও ইধিকা অভিনয় করবেন। দুজনের সঙ্গেবেশ কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে। তারা গল্প শুনেছেন। ‘সিকান্দার’-এ অভিনয়ের জন্য দুজনেই ইচ্ছুক। বর্তমানে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিয়াম-ইধিকা।

মূলত প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে ‘সিকান্দার’। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন সরদার সানিয়াত, অনন্য মামুন এবং নির্মাতা নিজে। আগামী মার্চ থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।