News update
  • Iraq seizes drone-launching pad used targeting Saudi oil pipeline     |     
  • Elena Rybakina beats Aryna Sabalenka to win the US Open title      |     
  • BRICS leaders concerned over ME, condemn unilateral sanctions      |     
  • Navy Rescues 12 Fishermen with a fishing trawler in the Bay      |     
  • Speaker Calls Sheikh Hasina ‘World’s Best Actress’      |     

পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ১ জুলাই

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-04-28, 1:50pm

ewrueiwuriu-1cdfde1d70ecc216b7e36c85d19893bc1714290603.jpg




রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১ জুলাই ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এতে পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী হাজিরা দেন। এরপর তিনি মামলাটি উচ্চ আদালতে আদেশের অপেক্ষায় রয়েছে জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

এর প্রেক্ষিতে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আগামী ১ জুলাই। এ সময় অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর ৩১ আগস্ট জামিন পান এ চিত্রনায়িকা। পরদিন হন কারামুক্ত। আরটিভি