News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

কন্যাকে সামনে আনলেন পরীমণি!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-06-05, 9:37pm

sgsdgsfs-acb3926a0e55a3c6717872b376cd4e851717602065.jpg




একমাত্র পুত্রকে নিয়ে ভালোই কাটছিল পরীমণির দিন। ছেলে রাজ্যকে যেন কোলছাড়া করেন না অভিনেত্রী। এবার পরীর রাজ্যে একজন রাজকন্যাও এসেছে। সেই রাজকন্যা পরীর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুজনকে নিয়ে আনন্দে মাখামাখি পরীর ঘর।

এইতো গত মাসেরই ঘটনা। ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছেন পরীমণি। ওর ডাক নাম প্রিয়ম। মেয়ের আকিকা সম্পন্ন করেছেন পরী। 

নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ শুরু থেকেই। মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দেখিয়েছেনও একবার; কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। সাথে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা।    

মঙ্গলবার (৪ জুন) প্রিয়মের এক মাস হলো। তাইতো সামাজিক মাধ্যম ভরে উঠেছে বেগুনী রঙের আবহে। সাদা-বেগুনী বেলুনে আর পরীর পরনে ছিল ম্যাজেন্টা-বেগুনী শাড়ির সংমিশ্রণ।

আদুরে সব ছবি দিয়ে ভক্তদের হৃদয়ে দোলা দিয়েছেন এই মায়াবী চিত্রনায়িকা। রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখ পাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’

এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমণি। লিখেছিলেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এ নায়িকা। এর আগে বেশ কিছুদিন কলকাতা থেকে শেষ করেছেন আর একটি সিনেমার কাজ। সেই পর্দা ভাগ করে নেবেন কলকাতার তারকা সোহম, মধুমিতারা।   সময় সংবাদ