News update
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     
  • BERC raises retail power tariff by Tk 1.52 per unit     |     

চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ খুললেন আয়ুষ্মান-আলিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-08-15, 10:56am




ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগস্ট। আজ দেশটির স্বাধীনতা দিবস হলেও তারা আজ মাঠে নেমেছেন প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে। সরকারি হাসপাতাল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচারের দাবিতে গর্জে উঠেছে পুরো ভারতবাসী। থেমে নেই বলিউড অঙ্গনও।

টালিউড অঙ্গনকে দেখা গেছে দিন রাত মাঠে থাকতে। এবার প্রতিবাদ মিছিলে গর্জে উঠেছে বলিউড। আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী আলিয়া ভাট এগিয়ে এসেছে বিচারের দাবিতে। কলকাতার তিলোত্তমার জন্য কবিতা পাঠ করলেন অভিনেতা আয়ুষ্মান। নির্ভয়ার পর আবারও এমন এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন আলিয়া ভাট।

আয়ুষ্মান একটি ভিডিওতে তার লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমাতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হতো না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারী সত্ত্বা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম। তাহলে বেঁচে থাকতাম।’

অন্যদিকে আলিয়া লেখেন, ‘আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নারীর সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে থাকতেন ওই নারী চিকিৎসক। মা–বাবার একমাত্র সন্তান ওই চিকিৎসক এমবিবিএস শেষে আর জি কর মেডিকেল কলেজে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন। ছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ট্রেইনি চিকিৎসক হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন তিনি। দিবাগত রাত দুইটায় আরও চারজন চিকিৎসক বন্ধুর সঙ্গে তিনি নৈশভোজ সারেন। এরপর চারতলার একটি কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।   সময় সংবাদ