News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

মানসিক বিকারগ্রস্ত বলে কাকে ইঙ্গিত করলেন বিজরী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-02, 7:16am




টিভি পর্দার নন্দিত অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। দীর্ঘ দিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। নান্দনিক চরিত্রে হাজির হয়ে বহু আগেই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এখনও কাজ করে যাচ্ছেন আপন মনে। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেন। নিজের দৈনন্দিন বিষয় নিয়েও মাঝেমধ্যে পোস্ট দেখা যায় তার। তবে এবার একজনকে উদ্দেশ করে লিখলেন মানসিক বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ। কিন্তু কাকে উদ্দেশ করে লিখলেন? এই প্রশ্ন অবশ্য নেটিজেনরা জানতে চাইছেন—তবে এ ব্যাপারে কোনো উত্তর দেননি।

বিজরী বরকতুল্লাহ লিখেছেন, যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যধিক প্রাধান্য পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে অবলিলায় অনেক কথাই বলেন সত্য মিথ্যা মিলিয়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, অপ্রকৃতস্ত, স্থিতিশীল নন। কিন্তু কিছু ভিউ বাণিজ্যের আশায় যিনি তার কথা যাচাই-বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন তিনি সম্মান হরণকারী, তথাকথিত প্রগতিশীল, অপপ্রচারকারী।

বিজরীর এই প্রতিক্রিয়ার কন্টেক্সট অনেকেই জানতে চাইছেন সামাজিক মাধ্যমের মন্তব্য বাক্সে। কিন্তু সেখানে নীরব থাকলেও আরেকজন এসে উত্তর দিয়ে যাচ্ছেন। এমনই একটি উত্তর হলো ইলোরা গহবর। অর্থাৎ নেটিজেনরা বলতে চাইছেন ইলোরাকে নিয়েই তার এই প্রতিক্রিয়া। আরটিভি