News update
  • Dhaka’s air turns unhealthy for sensitive groups     |     
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     

হাতে হাত রেখে পরীমণি জানালেন নতুন প্রেমের খবর!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-18, 6:26pm




ঢাকাই সিনেমার পরীরূপী অভিনেত্রী পরীমণি তার মিষ্টি হাসিতে সবার হৃদয় ছুঁয়ে যান। ছেলেকে নিয়ে পরীর রাজ্য যেন সোনায় সোহাগা। তবে প্রিয় মানুষের সন্ধান পেয়েছেন এই নায়িকা। নতুন করে প্রেমে পড়েছেন তিনি। তেমনটা নিজের ফেসবুকে বলেছেন পরীমণি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। যেখানে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী।

যদিও পাশে থাকা মানুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।

চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও পরীমণি বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’ পরীমণির এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন। তবে রেখে দিলেন রহস্যও। 

কয় দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ‘রঙিলা কিতাব’। এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। কেউ কেউ বলছেন, সেই ‘স্বপ্নজাল’ সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরীমণি। ‘রঙিলা কিতাব’ নিয়ে যখন পরীমণি আলোচনায়, ঠিক তখন এই তারকা জানালেন, তিনি আবার প্রেমে পড়েছেন।  সময় সংবাদ