News update
  • Seven killed in truck-pickup crash in Sylhet     |     
  • Borrowing from central bank ‘suicidal’ for economy: Dr. Fahmida     |     
  • Fuel Queues Ease As Supply Rises, Demand Falls     |     
  • PM says govt working to reopen closed factories     |     
  • 7-year Sukuk worth Tk 5,900cr planned for rural bridge project     |     

ঘিবলি আর্টে মজলেন অমিতাভ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-02, 9:33am

frwrwer-5ec590800d3e451b7575d437e3eb91af1743564784.jpg




সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঘিবলি স্টাইল। সাধারণ মানুষ থেকে তারকা, বাকি নেই কেউই। কৃত্রিম বুদ্ধিমত্তার খেলায় মেতেছেন প্রত্যেকেই। এবার ‘স্টুডিও ঘিবলি’র খেলায় মাতলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

গেল রোববার নিয়মমাফিক মুম্বাইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। অতীতে সাপ্তাহিক এই সাক্ষাতের নানা ছবি সামাজিক পাতায় ব্যক্তিগত ব্লগে ভাগ করে নেন অমিতাভ। তবে এবার তিনি নিজের ঘিবলি অবতারের কিছু ছবি পোস্ট করেছেন। শুধু ঘিবলি নয়, সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে আরও কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানায় নিজের ছবি তৈরি করেছেন অমিতাভ। সেই ছবিগুলোও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি।

অমিতাভ ছবিগুলো পোস্ট করেন লিখেছেন, ‘আর ঘিবলি বিশ্বকে হাতের মুঠোয় করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা।’ এরই সঙ্গে অমিতাভ তাঁর ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘‘আরও একটা নতুন ভাবনা ‘রিল’, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি।’’

অমিতাভের ঘিবলি ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছডিয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।