News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব: অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-05, 6:48pm

retrtewtew-cbc34a9b9317f8bac941b8318c5456e41743857313.jpg




চিত্রনায়িকা অপু বিশ্বাস বরাবরই পরকীয়ার ঘোর বিরোধী। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।’

এবার ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে আবারও পরকীয়া নিয়ে ক্ষোভের কথা শোনা গেল অপুর কণ্ঠে।  সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র‌্যাপিড ফায়ার নামে এক সেগমেন্টে অংশ নেন অপু। যেখানে অভিনেত্রী জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান তিনি।

সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে এই নায়িকা বলেন, ‘পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’

কয়েকজন তারকাকে নিয়ে মন্তব্য করতে বলা হয় অপু বিশ্বাসকে। যেখানে তিনি শাকিব খানকে  ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’, আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে সম্বোধন করেন। আরটিভি