News update
  • Bangladesh at ‘High Risk’ From Measles, Warns WHO     |     
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     

জীবনে সঠিক গুরুত্বকে খুঁজে নিতে বললেন ফারিণ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-19, 11:44pm

ertegtertt-fddc03859812a02dfc87867ae1dfcc771745084690.jpg




ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইদানীং বড় পর্দায়ও নিজের গুণ তুলে ধরছেন তিনি। এবারের ঈদে এই অভিনেত্রীর ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ মুক্তি পেয়েছে। তবে ঈদের আগেই তিনি উড়াল দিয়েছিলেন প্রিয়জনের কাছে।

স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঈদ উদযাপন করতে আগেই যুক্তরাজ্যে উড়াল দিয়েছিলেন তাসনিয়া ফারিণ। কারণ সেখানে চাকরি করেন এই তারকার স্বামী শেখ রেজওয়ান।

এবার দেশের বাইরেই উচ্ছ্বল লুক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারিণ। তিনি লিখেছেন, ‘জীবনে সঠিক গুরুত্বকে খুঁজে নিতে।’

 এর আগে তাসনিয়া ফারিণ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, যুক্তরাজ্যের বার্মিংহামে থাকেন তার স্বামী শেখ রেজওয়ান। দেশটিতে আছেন তার মামা–মামির পরিবারও। ঈদ উপহার হিসেবে লাগেজ ভরে নানা কিছু নিয়ে গেছেন তিনি। 

আট বছরের সম্পর্কের পর ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। যখন ফারিণ কলেজে পড়তেন, তখন থেকেই সম্পর্ক। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকেই বন্ধুত্ব ছিল ফারিণ আর রেজওয়ানের। ফারিণ দেশে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রেজওয়ান যুক্তরাজ্যে চাকরি করেন। বিয়ের পর একবার তারা দুজন ঈদ উদ্‌যাপন করেন তুরস্কে।  সময় সংবাদ