News update
  • Glacial collapse cause mudslide-flood on China Nepal borders     |     
  • Death toll rises in Nepal-China border disaster, new flood looms     |     
  • Two-day Sultan Festival begins in Narail     |     
  • Pakistan Welcomes Bangladesh’s Interest in Makkah Pact     |     

মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-08, 3:31pm

images-3-e962f83a5cc3dedb252a249ae4795aaf1751967114.jpeg




এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে আজ মঙ্গলবার (৮ জুলাই) রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। মামলার পরে বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অপর আসামি ডিপজলের পিএস মো. ফয়সাল।

আইনজীবী আরও বলেন, বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন। এনটিভি