News update
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     
  • Air Force officer Saifur sent to jail over Ilias Ali disappearance     |     
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     

শাকিবের সঙ্গে এক গুচ্ছ রোমান্টিক ছবি প্রকাশ করলেন বুবলী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-03, 6:53pm

4ab02050098469b7fd20e3ae8aa0a780936534e2ee924713-9eb47777ea44c56caa7ab47efe6f1f5b1754225618.jpg




অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। সে অবকাশ যাপনের মুহূর্ত এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী।

রোববার (৩ আগস্ট) বিকেলে বুবলী তার ফেসবুক পেজে সর্বমোট ১১টি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

ছবিতে শাকিব কখনও বীরের হাত ধরে আবার কখনও বুবলীর হাত ধরে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন। পারিবারিক সুন্দর সময় কাটাতে নির্জন প্রকৃতি রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা। প্রকাশ করা ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, যুক্তরাষ্ট্রের জীবন। 

দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। ওই সময় সঙ্গে ছিলেন আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর। 

এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।