News update
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-16, 12:01pm

rtretertyrretretert-5355dc5d7e978c2aeb11f8f54921051f1758002494.jpg




ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশেও জনপ্রিয় এই অভিনেত্রী। তার হাসি, তার স্টাইল, তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন তরুণদের আইকন। সানসিল্ক বাংলাদেশের এর আমন্ত্রণে এসে অংশ নেবেন বিশেষ এক ইভেন্টে।

সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’

হানিয়া আমির পাকিস্তানে সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সূত্রেই এবার বাংলাদেশ সফরে আসছেন তিনি। ঢাকায় কয়েকদিন অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার। 

সানসিল্ক বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তাদের আমন্ত্রণে শিগগিরই ঢাকায় আসবেন এই তারকা। তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন, তা পরে জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।