News update
  • Climate Alarm ‘Blaring’ as Disasters Intensify: UN     |     
  • ‘Top Criminal’ David Emon Held While Fleeing to India     |     
  • Bangladesh Has Only 189 Tigers, Warns State Minister     |     
  • Study Finds Microplastics In Soybean Oil Sold In Dhaka     |     
  • Study Finds Microplastics in 95% of Sugar Samples in Bangladesh      |     

তাহসানের জীবনের সবচেয়ে বড় সঙ্গী কী, জানালেন নিজেই

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-11, 8:03am

ertertertesddfds-e96c11cdf8bac50c4315d1f13c4545c11768097017.jpg




ব্যক্তিজীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে তাহসান বলছেন, তাদের বিচ্ছেদের ঘটনা সত্য।

শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।’ 

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’

তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেয়ার খবরও জানান তিনি।

নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে তাহসান বলেন, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না।

বর্তমানে কীভাবে সময় কাটাচ্ছেন—এমন প্রশ্নে তিনি জানান, তিনি একা একা ভ্রমণ করছেন। তাহসান বলেন, ‘ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।’

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।