News update
  • UNESCO Grants ‘Enhanced Protection’ to Mideast Sites     |     
  • Solar Irrigation Cuts Diesel Use for Bangladesh Farmers     |     
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     

ভোটের পরই ভ্যালেন্টাইন উদ্‌যাপনের কথা জানালেন অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-06, 10:32am

ae2e48d296ed03d052eeb528992e2c840b3d9b542571a2a7-7190d91dc4e815842092fb5e89df391e1770352330.jpg




আর মাত্র এক সপ্তাহ পরেই জাতীয় নির্বাচন। আর এ নির্বাচনের একদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। দুই বড় উৎসব উদ্‌যাপন প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস।

একটি ইভেন্টে অংশ নেয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অপু। তার কাছে জানতে চাওয়া হয় এবারের নির্বাচনে কাকে ভোট দেবেন তিনি।

এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা একটু হেসেই বলেন, আমি কাকে ভোট দেবো এটা অবশ্যই ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, যে সরকারই আসুক, তাদের অগ্রিম অভিনন্দন।

এরপরই নতুন সরকারের কাছে প্রত্যাশা জানান অপু বিশ্বাস। বলেন, ১২ তারিখ আমাদের নির্বাচন। আর ১৪ ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইন। তাই আশা করবো এবারের ভ্যালেন্টাইন উদ্‌যাপন যেন সুন্দরভাবে নতুন সরকারের সাথে আমাদের দেশবাসীর কাটে।

বর্তমানে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।