News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

‘স্বাস্থ্যখাতকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন’

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2024-02-26, 5:08pm




স্বাস্থ্যখাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোনো গাফলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

গ্রামে চিকিৎসক কম থাকার বিষয়ে তিনি বলেন, সব চিকিৎসক খারাপ নয়, ভালো চিকিৎসকও আছে। গ্রামে চিকিৎসকরা কেন থাকতে চায় না, এবিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে।

ডা. সামন্ত লাল বলেন, গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি দিতে পারলে তারা অবশ্যই থাকবে। সে বিষয়ে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আমার প্রথম লক্ষ্য চিকিৎসা সেবা গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া। জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে গ্রামের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভিড় করবে না।

এ সময় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।