News update
  • 24 injured as Uttara University bus overturns in Gazipur     |     
  • Tk 9.38 lakh crore national budget to be unveiled Thursday     |     
  • Bangladesh Economy Tops $500bn for First Time     |     
  • People positive on Padma Barrage, experts urge caution over fallout     |     
  • Parties convey their expectations at Bonn climate talks     |     

প্রেশার লো হলে ইফতারে কী খাবেন?

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2026-03-17, 9:26am

rtertewrewrwe-8a5a106b5f953e3a6960e31419635d3c1773718006.jpg




রোজা রাখার সময় অনেকেরই লো ব্লাড প্রেশার হতে পারে। সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও লবণের ঘাটতি তৈরি হয়। তাই ইফতারে কিছু খাবার রাখলে দ্রুত শক্তি ফিরে আসে এবং প্রেশার স্বাভাবিক হতে সাহায্য করে।

ইফতারে যেসব খাবার খেতে পারেন-

১. খেজুর: ইফতার শুরু করুন ১–২টি খেজুর দিয়ে। খেজুরে প্রাকৃতিক চিনি, পটাশিয়াম ও মিনারেল থাকে, যা দ্রুত শক্তি দেয় এবং প্রেশার স্বাভাবিক করতে সাহায্য করে।

২. লেবু-লবণ মিশ্রিত পানি বা শরবত: এক গ্লাস পানিতে সামান্য লবণ ও লেবু মিশিয়ে পান করলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক থাকে এবং মাথা ঘোরা কমে।

৩. ফলের জুস বা ডাবের পানি: ডাবের পানি, কমলার জুস বা তরমুজের জুস শরীরের পানিশূন্যতা দূর করে এবং দ্রুত শক্তি জোগায়।

৪. কলা: কলায় পটাশিয়াম থাকে, যা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দুর্বলতা কমায়।

৫. হালকা স্যুপ: সবজি বা চিকেন স্যুপ শরীরকে হাইড্রেট রাখে এবং প্রয়োজনীয় লবণ ও পুষ্টি দেয়।

যেসব লক্ষণ হলে সতর্ক হবেন

লো প্রেশার হলে অনেক সময় দেখা যায়—

১. মাথা ঘোরা

২. দুর্বল লাগা

৩. চোখে অন্ধকার দেখা

৪. বমি বমি ভাব

এমন হলে দ্রুত বসে বা শুয়ে পড়ুন এবং তরল কিছু পান করুন।