News update
  • Journalist Toufique Imrose Khalidi Dies at 59     |     
  • Former MP Major (retd) Akhteruzzaman Arrested in Dhaka     |     
  • Seoul Ready to Expand Defence Cooperation With Dhaka     |     
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     

কলাপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

অন্যান্যক্রীড়া 2026-09-04, 12:37am

summer-sports-prizes-distributed-in-kalapara-8ece40585df6cd9b2dc0e003b794b7bb1788460622.jpg

Summer sports prizes distributed in Kalapara.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন প্রমূখ। 

অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন,  মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই। - গোফরান পলাশ