News update
  • Bangladesh Enters Nuclear Power Era with Fuel Loading     |     
  • Security Tightened at 8 Airports Over Militant Alert     |     
  • Measles Outbreak Worsens as Pneumonia Cases Surge     |     
  • Tabassum Moves High Court to Restore Her Candidacy     |     
  • Plea for an urgent patriotic plan to overcome energy crisis     |     

ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট শুরু ২৮ অক্টোবর

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2022-10-25, 2:26pm




অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও কাতারে ফুটবল বিশ্বকাপের মধ্যেই হবে দেশের ইতিহাসের প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট। ৬ ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাইফ পাওয়ার খুলনা এবং একমি চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। একই দিন রাত সোয়া আটটায় মাঠে নামবে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মা ও রুপায়ন সিটি কুমিল্লা।

ছয়টি দল একে অন্যের সঙ্গে দুইবার করে মোকাবিলা করবে। প্রথম পর্বের খেলা শেষ হবে ১২ নভেম্বর। ৩০ অক্টোবর ও ১১ নভেম্বর দুই দিন বিরতি। এ ছাড়া প্রতিদিন দুটি করে ম্যাচ। ১২ নভেম্বর প্রথম পর্বের শেষ দিন হবে তিনটি ম্যাচ।

হকির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম পর্বের শীর্ষ চার দল পরের রাউন্ডের জন্য নির্বাচিত হবে। সেখানে বিপিএলের মতো শীর্ষ দুই দল কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যকার এলিমেনেটর বিজয়ী দলের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ১৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

উল্লেখ্য, হকির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। তথ্য সূত্র আরটিভি নিউজ।