News update
  • Bangladesh on The Verge of a Solar Energy Revolution     |     
  • Bangladesh Bank Injects $100 Million Into Forex Market     |     
  • Iran Says Bangladesh Ships Must Follow Hormuz Directives     |     
  • Bangladesh Draft Law Seeks Court Approval Before Arresting Journalists     |     
  • ECNEC Approves 13 Projects, Defers Decisions on Four     |     

কলাপাড়ায় প্রথম শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

অপরাধ 2026-07-28, 12:06am

rape-c083531c3989f3257ee59a67ca2b62421785175609.jpg

Rape



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার  মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও ভিকটিম শিশুর পারিবারিক সূত্র জানায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েকদিন আগে কলোনী এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার সন্ধ্যায় সে ওই শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে তার শ্বশুর বাড়ী ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। পরে তাকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে মারধরের হুমকি দেয়া হয়। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয় জানতে চাইলে সে ধর্ষন চেষ্টার বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বিষয়টি নিয়ে শালিশ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তিনি স্বজনদের পরামর্শে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিম শিশুকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। - গোফরান পলাশ