News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান ঝিনাইদহে

ঝিনাইদহ প্রতিনিধি অপরাধ 2023-07-24, 11:55pm

jhenidah-arrest-photo-0f4b5d24fd997c106ae85ace8725a0691690221305.jpg




ঝিনাইদহে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ । আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এজেআর কুরিয়ার সার্ভিস থেকে ইয়াবা ও দুইজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দীন । এ সময় পুলিশ ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে ।

আটকৃত দুইজন হলো - ঝিনাইদহ সদর উপজেলার হাজরাতলা গ্রামের কদু মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও একই এলাকার মল্লিক মণ্ডলের ছেলে পলাশ হোসেন (১৮) ।

ঝিনাইদহ গোয়েন্দ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, ঝিনাইদহ এ্ইচএসএস সড়কে এজেআর কুরিয়ার সার্ভিসটি অবস্থিত । আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এই কুরিয়ার সার্বিসের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান ঝিনাইদহে আসছে । সে কারণে আজ বিকেলে অভিযান পরিচালনা করা হয় ঐ কুরিয়ার সার্ভিসের অফিসে । সেখানে মাল খালাসের সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয় । তারা কক্সবাজার থেকে পার্সেলে করে ইয়াবার চালান ঝিনাইদহে নিয়ে আসে ।

তিনি আরও জানান, আটকের সময় তাদের কাছ থেকে একটি কার্টুনের মধ্যে মোড়ানো ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হবে ।