News update
  • Climate Risks Threaten Nearly 90m Displaced People: UNHCR     |     
  • Midterm Election Results: One of Biggest Reversals in US History     |     
  • Republicans face midterm backlash over Trump's economic policies, Poll reveals     |     
  • Waterlogging in Kumarkhali: Potential farm loss Tk35 crore annually     |     
  • Substitute Ibrahim powers Bangladesh to 1-0 win over Bhutan in SAFF     |     

আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2026-11-06, 7:37pm

2-c81e728d9d4c2f636f067f89cc14862c1793972240.jpg




এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ তিন হাজার ৪৮৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলারে নেমেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দুই হাজার ৯৯৮ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আকুর মাধ্যমে নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি হয়। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আকুর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে। তাই প্রতিবার বিল পরিশোধের পর রিজার্ভ স্বাভাবিকভাবেই কমে যায়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আকুর আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ কমে দাঁড়ালো ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। অন্যদিকে আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ কমে দাঁড়ালো ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে।

এর আগে গত ৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। গত ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

এরও আগে গত ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।