News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

১০ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2022-09-30, 6:17pm




 সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কাজ বন্ধ থাকবে। সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ এ তথ্য নিশ্চিত করে। স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, ব্যবসায়ীরা, নেপাল-ভুটান ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ি লোকাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৯ অক্টোবর (রোববার) পর্যন্ত এই স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম চালু করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।