News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ : একনজরে রেজিস্ট্রেশন পদ্ধতি

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-02-27, 3:37pm

resize-350x230x0x0-image-213825-1677485313-4fe0d613aa9901d2ac8a58bb9d92dbd61677490621.jpg




আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত 'বাংলাদেশ বিজনেস সামিট' ২০২৩ এর এবারের আসর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন।

নিচের প্রক্রিয়া অনুসরণ করে আপনিও অংশ নিতে পারেন এই সম্মেলনে।

বাংলাদেশিরা এই সামিটে অংশগ্রহণ করতে গেলে মোট খরচ হবে ৪০০ মার্কিন ডলার।

এতে করে অংশগ্রহণকারী সদস্যরা অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রবেশের সুযোগ পাবেন। এ ছাড়াও সেশন চলাকালে থাকবে সকালের নাস্তা ও দুপুরের খাবার। এর সঙ্গে এফবিসিসিআই বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ নৈশভোজেও অংশ নিতে পারবেন অংশগ্রহণকারী সদস্যরা।

সেশন চলাকালীন অংশগ্রহণকারীরা একজন আরেকজনের সঙ্গে তাদের ব্যবসায়িক চিন্তাভাবনা ও জ্ঞান বিনিময় করতে পারবেন। নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক প্রোফাইল তৈরি করারও সুযোগ থাকবে এখানে। এ ছাড়া অংশগ্রহণকারীরা পাবেন কিট ও স্যুভেনির।

অন্যদিকে, এই সম্মেলনে অংশ নিতে এফবিসিসিআই এর সদস্যদের মোট খরচ করতে হবে ২০০ মার্কিন ডলার। যথারীতি তারাও অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অংশ সুযোগ পাবেন।

এফবিসিসিআই সদস্যরা মোট ৫টি সেশনে অংশগ্রহণের সঙ্গে সঙ্গে সকালের স্ন্যাকস এবং দুপুরের খাবার পাবেন। তারাও এফবিসিসিআই বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ নৈশভোজে অংশগ্রহণের সুযোগ, ব্যবসায়িক চিন্তাভাবনা ও জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসায়িক প্রোফাইল তৈরি করা, কিট ও স্যুভেনির পাবেন।

বিদেশি অংশগ্রহণকারী সদস্যদের জন্য আবাসন ব্যবস্থা ছাড়া ৩০০ মার্কিন ডলার আর বাসস্থান খরচসহ নিবন্ধন ফি ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে। তারাও অন্য অংশগ্রহণকারীদের মতোই বাকি সব ধরনের সুবিধা পাবেন।

৫০০ ডলারে নিবন্ধন করা বিদেশি অংশগ্রহণকারীরা বাড়তি সুবিধা হিসেবে ফাইভ স্টার হোটেলে ৩ রাত থাকা, পুরো সামিটে অংশগ্রহণ, বিজনেস টু বিজনেস মিটআপ সুবিধাসহ অন্যান্য সুবিধাগুলোও পাবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।